তাড়াইলে গর্ভবতীর পেটে লাথির অভিযোগ, পাঁচ মাসের গর্ভের সন্তানের মৃত্যু
কিশোরগঞ্জের তাড়াইলে বাড়িতে ঢুকে এক গর্ভবতী নারীর পেটে লাথি মারার অভিযোগ উঠেছে এক যুবক ও তার সহযোগীদের বিরুদ্ধে। ওই ঘটনায় পাঁচ মাসের গর্ভের সন্তানটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। এ ঘটনায় তিনি বাদী হয়ে তাড়াইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্র ও থানায় দেওয়া অভিযোগের বরাতে জানা যায়, গত ১২ আগস্ট দুপুর ২টার দিকে উপজেলার সেকান্দরনগর বাগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়েছে, সেকান্দরনগর বাগপাড়ার সারজুল মিয়ার ছেলে কবির মিয়া ও তার কয়েকজন সহযোগী ইয়াবা সেবন করে মাতাল অবস্থায় পংপাচিহা গ্রামের বাবুল শেখের স্ত্রী জ্যোতি বেগমের বাবার বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাদের সঙ্গে জ্যোতি বেগমের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে কথাকাটাকাটির জেরে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে জ্যোতি বেগমের (৩০) পেটে সজোরে লাথি মারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলার পর জ্যোতি বেগম অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তার গর্ভের পাঁচ মাস বয়সী সন্তান মারা যায় বলে দাবি করেছেন তিনি।
এ ঘটনায় জ্যোতি বেগম অভিযুক্ত কবির মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে তাড়াইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array