কমল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ১১৬ টাকা
দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ ৭ হাজার ১১৬ টাকা পর্যন্ত কমেছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। এর আগে সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এর আগে এ ক্যাটাগরির সোনার দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। অর্থাৎ ভরিতে দাম কমেছে ৭ হাজার ১১৫ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। ১৮ ক্যারেটের দাম কমে হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৪ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা প্রতি ভরি।
সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩০৭ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন এ মূল্য শনিবার সকাল ১০টা থেকে দেশের বাজারে কার্যকর হয়েছে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array