শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২

বিরলে ৬৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

মোঃ তাজুল ইসলাম প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বিরলে ৬৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী সীমান্ত এলাকার

স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি এর দায়িত্বপূর্ণ দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩১/৪-এস হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নোনাগ্রাম নামক স্থানে কিছু চোরাকারবারী ট্যাপেন্টাডল ট্যাবলেট বেচা-কেনার উদ্দেশ্যে একত্রিত হলে উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ০৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার সাড় ৫ টায় কিশোরীগঞ্জ বিওপির একটি বিশেষ টহলদল বর্ণিত স্থানে গমন করতঃ তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীদের হাতে থাকা ব্যাগ ফেলে ধান ক্ষেতের ভিতর দিয়ে লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে মোট ৬৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন।

পাশাপাশি পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এ ধরণের মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধপরিকর বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

আজিজুল ইসলাম প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনের মোট ১৪২টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত পূর্ণাঙ্গ ফলাফলে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুল আলম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, মো. শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট।

ফলাফলে দেখা যায়, মো. শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ২৫৮ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। ভোট গণনার শুরু থেকেই তিনি একাধিক কেন্দ্রে এগিয়ে ছিলেন এবং শেষ পর্যন্ত সব কেন্দ্রের ফলাফল যুক্ত হয়ে বড় ব্যবধানে তাঁর বিজয় নিশ্চিত হয়।

কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান